যশোর, বাংলাদেশ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি!

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৮ পিএম
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৬ পিএম
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

এ সময় তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সামনে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে।

মঞ্জুরুল আলম ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিএনপি নেতা মঞ্জুরুল আলম অভিযোগ করেন, বিকেলে তিনি নিজ বাড়িতে বিশ্রামে ছিলেন। এ সময় বাইরে থেকে ২০-২৫ জনের একটি দলের মিছিলের স্লোগান শুনে তিনি সেটি দেখতে ঘর থেকে বের হন। ওই সময় মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। তিনি বাড়ির ভেতরে ঢোকার সময় মিছিল থেকে বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

তার অভিযোগ, মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে, ওই ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ধরনের একটি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)