ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা জিয়া মঞ্চের সদস্য আদম আলীর মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঝিকরগাছা রেলস্টেশন রোডে জিয়া মঞ্চের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক তারিক হাসান টিপু, সদস্য সচিব আসহাবুল ইসলাম সাগর, ঝিকরগাছা উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সাঈদ আলম বাবু, সদস্য সচিব মানোয়ার হোসেন, ঝিকরগাছা পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক আলহাজ রেজাউর রহমান বাবলু ও সদস্য সচিব মো. জাকির হোসেন। এছাড়া দোয়া অনুষ্ঠানে পিততলা এতিমখানার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পিততলা জামে মসজিদের পেশ ইমাম মুশফিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া শেষে মরহুম আদম আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন মুজিবুল এলাহী মিঠু।