যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডা. আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৪ পিএম
ডা. আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

গ্রামডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি, সুবর্ণভূমির জেলা প্রতিনিধি আব্দুস সামাদের শ্বশুর ডা. আনিছুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে ইটাগাছা সিঅ্যান্ডবি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ইয়াহিয়া।

এসময় উপস্থিত ছিলেন ওয়াপদা জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাঈন উদ্দীন, দারুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনি, মরহুম ডা. আনিছুর রহমানের বড় ভাই মো. সামছুল হক, ছেলে রবিউল ইসলাম, মো. আমিনুর রহমান ও মো. মনিরুজামান, ভাইপো মো, জাকির হোসেন, চেম্বারের পরিচালক ডা. অর্নিবাণ সরকারসহ পরিবারের সদস্যবৃন্দ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি ও এলাকার গণ্যমান্যরা।

ডা. আনিছুর রহমান ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)