সুবর্ণভূমি ডেস্ক
খুলনার ফুলতলা থেকে শেখ আরিফুল ইসলাম (৩০) নামে এক সরকারি চাকরিজীবী নিখোঁজ হয়েছেন। গত ২১ সেপ্টেম্বর সকালে ফুলতলার দামোদর এলাকার ভাড়া বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আরিফুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার এক নম্বর কাড়াপাড়া ইউনিয়নের পোলঘাট গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে। তিনি পিডিবিএফ, ফুলতলা, খুলনায় কর্মরত।
পরিবার সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার পর আরিফুল আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১১৫০। পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিফুল ইসলামের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার ভাইয়ের মোবাইল নম্বর ০১৭১২২৮৩০৯৪-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তি