যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়ায় পণ্ড

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৫১ পিএম
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৩ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়ায় পণ্ড

খালিশপুরে জুমার নামাজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। ওইসময় পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে মিছিলটি পণ্ড হয়ে যায়।

শুক্রবার পৌনে দুইটার দিকে খুলনা-যশোর মহাসড়কের আনসার উদ্দিন সড়কের মুখে এ মিছিল হয়। তবে, পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া দিলে মিছিলকারীরা দ্রুত সরে যায়।

পুলিশ জানায়, খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুলের সামনে থেকে আনসার উদ্দিন সড়কের মুখ পর্যন্ত মিছিলটি বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন খালিশপুর থানা কৃষক লীগের সভাপতি রতন শেখ (কন্ট্রাক্টর)। রাজু, এনামুল, জিকু, বাশার, মুন্না ও শোভনসহ কয়েকজন অংশ নেন। এনামুলের বাবার নাম কামাল। তার ঠিকানা কাজীপাড়া-মুজগুনী এলাকায়। বাশার ও শোভনের ঠিকানা পেটকা বাজার এলাকায়। এছাড়া রায়হান সরদার ও আকাশ সরদারসহ আরও কয়েকজন মিছিলে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল চলাকালে পাশের একটি মসজিদে জুমার নামাজের খুতবা চলছিল। এ সময় মসজিদ থেকে ৫-৬ জন নামাজি বের হয়ে মিছিলকারীদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করেন। একই সময় খোকনের চায়ের দোকানে থাকা কয়েকজন মোটরসাইকেল আরোহীও সেখানে যান।

পরে মসজিদে নামাজরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন বের হয়ে মিছিলকারীদের ধাওয়া দেন। এতে তারা মিছিল সম্পন্ন না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেন, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে তারা মিছিল করতে পারেনি। মিছিলকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)