যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১৪ পিএম
মহেশপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে চার মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. নান্নু মিয়া ওরফে মেহেদী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বাজিপোতা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এএসআই শেখ সাহিদুর রহমান, এএসআই মো. রেজা পারভেজসহ পুলিশের একটি দল এতে অংশ নেয়।

গ্রেপ্তার নান্নু মিয়া ওরফে মেহেদী মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মহেশপুর থানার নন-জিআর মামলা নম্বর ২৯/২৬ ও ৩০/২৬-এ দণ্ডবিধির ৫০৬(২) ধারা, কোটচাঁদপুর সিআর মামলা নম্বর ১৮৬/২৬ এ দণ্ডবিধির ৪০৬/৪২৩/৫০৬(২) ধারা এবং চুয়াডাঙ্গার জীবননগর থানার সিআর মামলা নম্বর ৭১৩/২৩-এ হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারায় পরোয়ানা রয়েছে।

পুলিশের দাবি, এসব মামলায় পরোয়ানা জারির পর নান্নু মিয়া দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)