যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীপুরে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৩৫ পিএম
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১২ পিএম
শ্রীপুরে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে

Subornovumi সংগৃহীত— ছবি:

মাগুরার শ্রীপুরে রাব্বি মন্ডল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারসংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি মন্ডল পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে। তার স্ত্রী ফারজানা বেগম একই উপজেলার আমতৈল গ্রামের ফায়জার হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ভোরে রাব্বি মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। খবর পেয়ে শ্রীপুর থানার একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ নিহতের স্ত্রী ফারজানা বেগমকে আটক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, পারিবারিক বিরোধ, নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)