যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় রিভলবার ও ৪১ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৫০ পিএম
খুলনায় রিভলবার ও ৪১ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৪১ রাউন্ড গুলিসহ রফিক বাহিনীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সালাউদ্দিন আহমেদ (২৯) ও আবিদ হাসান রানা (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। সকাল পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার বাসার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ ও ২৪টি শর্টগানের কার্তুজ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা খুলনা অঞ্চলের রফিক বাহিনীর সক্রিয় সহযোগী বলে স্বীকার করেছেন। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সহযোগীদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অভিযান প্রসঙ্গে সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অপরাধী যতই সংঘবদ্ধ বা পরিকল্পিত হোক, তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগী ও ইন্ধনদাতাদের শনাক্তে তদন্ত চলছে।

জননিরাপত্তা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় খুলনা মহানগর পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)