যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইঞ্জিন বিকল হয়ে সুন্দরবনের গভীর সমুদ্রে আটকে পড়া ৮ জেলেকে উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১৭ পিএম
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৪:২৭ পিএম
ইঞ্জিন বিকল হয়ে সুন্দরবনের গভীর সমুদ্রে আটকে পড়া ৮ জেলেকে উদ্ধার

Subornovumi সুন্দরবনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ছবি:

সুন্দরবনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিল। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সেটি সাগরে ভাসতে থাকে।

২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটের এক জেলে তার মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)