,স্টাফ রিপোর্টার
, যশোর
বৈশাখী টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরকে দেখতে যশোর জেনারেল হাসপাতালে গেলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সাংবাদিক মনিরুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে সাংবাদিক মনিরুজ্জামানের বাম কানে অস্ত্রোপচার করা হয়। প্রায় দুই বছর আগে কানে আঘাত পাওয়ার পর থেকে তিনি ব্যথা, রক্ত ও পুঁজ পড়া এবং কম শোনার সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার কানে রক্ত জমে সংক্রমণের কথা জানান এবং অস্ত্রোপচারের পরামর্শ দেন। তিনি গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। নিবিড় পর্যবেক্ষণের পর ডাক্তার গত বুধবার তার অপারেশন করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
হাসপাতালে প্রতিমন্ত্রীর সঙ্গে এ সময় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।