যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় বাঁওড় নিয়ে বিরোধ, পাঁচজন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ১১:৪৭ পিএম
শার্শায় বাঁওড় নিয়ে বিরোধ, পাঁচজন গুলিবিদ্ধ

যশোরের শার্শার পল্লিতে আধিপত্য বিস্তার ও বাঁওড় দখল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের শটগানের গুলিতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ২০২৬ বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী কন্যাদহ গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, কন্যাদহ গ্রামের মৃত মতিয়ার গাইনের ছেলে শাহ আলম (৩৮), খলিল গাইনের ছেলে আব্দুল্লাহ (৩২), হাশেম গাইনের ছেলে মিঠু (৩০), বকুলের ছেলে শাকিল (১৫) এবং আকবার আলীর ছেলে আকাশ (২০)।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাত ৯টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আহতদের সূত্রে জানা গেছে, কন্যাদহ গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও স্থানীয় বাঁওড় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের নূর ইসলাম বদ্দীর ছেলে আশানুর (৪২), শাহজাহানের ছেলে ইমলু (৩৫), মৃত কোরমানের ছেলে শাহাজান (৫৫) এবং মৃত মিজানুরের ছেলে সিরাজুলসহ (৩৫) তাদের দলবল আহতদের ওপর চড়াও হয়। একপর্যায়ে আশানুর তার কাছে থাকা শটগান দিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

শটগানের গুলিতে শাহ আলম, আব্দুল্লাহ, মিঠু, শাকিল ও আকাশ গুরুতর আহত হন। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান জানিয়েছেন, আহতদের শরীরে শটগানের ছররা গুলির আঘাত রয়েছে। তাদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য রুবেল হোসেন জানিয়েছেন, গুলিবিদ্ধ পাঁচজন রাত সাড়ে নয়টার পর পর হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি কোতয়ালি থানাকে অবগত করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)