যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় অটোভ্যান উল্টে চালক নিহত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৪:৫৮ পিএম
কালিয়ায় অটোভ্যান উল্টে চালক নিহত

ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে নড়াইলের কালিয়া উপজেলায় একজন চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান চালক রাহুল মুছল্লী (৩০) কালিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাবুল মুছল্লীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে রাহুল মুছল্লী নিজের ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে সালামাবাদ এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন। সাবেক চেয়ারম্যান শামীমের বাড়ির সামনে পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ডোবায় উল্টে পড়ে।

চালক রাহুল ছিটকে পড়ে মাথা ও শরীরে মারাত্মক আঘাত পান। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় রাহুলকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাহুলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)