যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই অভ্যুত্থান দিবসে যশোরে নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৯:১৭ পিএম
জুলাই অভ্যুত্থান দিবসে যশোরে নানা কর্মসূচি

জুলাই অভ্যুত্থান দিবস (৫ আগস্ট ) উপলক্ষে যশোরে বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এসব কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

বেলা ১১টায় যশোর জেলা বিএনপির উদ্যোগে টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য র‌্যালি এবং সন্ধ্যা ৭টায় একই স্থানে কনসার্ট।

১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিকেল ৩ টায় জিরোপয়েন্ট কোর্ট মোড়ে সমাবেশ ও মিছিল, বিকেল ৪টায় খুলনা বাসস্ট্যান্ড চত্বর থেকে জুলাই পথযাত্রা।

এছাড়া, সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে সকাল ১০টায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)