লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
চিকিৎসাশাস্ত্রে তিনটি মৌলিক বিশেষায়িত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করায় লোহাগড়ার কৃতী সন্তান ডা. মো. আজিজুর রহমান মুয়াজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেড মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনায় সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. মুস্তাফিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পরিচালক ডা. সুজিত কুন্ডু, সাংবাদিক আকরামুজ্জামান মিলু, শিক্ষক মহসিন উদ্দিন, মেহেদী হাসান বিশ্বাস প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. আজিজুর রহমান ইতোমধ্যে এফসিপিএস (সার্জারি, ২০১৭ সাল), এফসিপিএস (ইউরোলজি, ২০২১) এবং এমএস (সার্জিক্যাল অনকোলজি ২০২৬) সালে সম্পন্ন করেন।
একজন চিকিৎসক হিসেবে তিনটি মৌলিক বিশেষায়িত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের এ সাফল্য দেশের অ্যাকাডেমিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন।
বক্তারা ডা. আজিজুর রহমানের এ সাফল্যের প্রশংসা করেন এবং তার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ডা. আজিজুর রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ভবিষ্যতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।