যশোর, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় মা-ছেলের মরদেহ উদ্ধার

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০১:৪৭ এ এম
বাঘারপাড়ায় মা-ছেলের মরদেহ উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় নিজ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৮ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মৃত গৃহবধূর নাম জুবায়দা খাতুন (৩২)। তার মৃত ছেলের নাম জিসান (৬)। গৃহবধূর স্বামীর নাম জাকির হোসেন। তিনি জাফর শিকদারের ছেলে।

রাত নয়টার দিকে আক্তার হোসেন খবর পান, জাকিরের স্ত্রী ও শিশুপুত্রের লাশ খাটের ওপর পড়ে আছে। আক্তার ঘরে ঢুকে দেখেন, খাটের ওপর ছেলে জিসানের হাত ও পা গামছা দিয়ে বাঁধা আছে। একই খাটে জিসানের মা জুবায়দার গলায় ওড়না পেঁচানো। তবে ওড়নার দুই প্রান্ত জুবায়দার দুই হাতে ধরা আছে। এরপর তিনি জিসানের বাবা জাকির হোসেনকে খবর দেন। জাকির হোসেন সে সময় বহরামপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।

সংবাদ পেয়ে রাত দশটার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার উপ-পরিদর্শক পলাশ সাংবাদিকদের জানিয়েছেন, মৃত মা ও ছেলেকে দেখে মনে হচ্ছে না এটি আত্মহত্যা। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত না করে মৃত্যুও কারণ সম্বন্ধে একনই কিছু বলা যাবে না।

মৃতদের এক প্রতিবেশি জানিয়েছেন, এ পরিবারের তেমন কোনো শত্রু নেই। হয়তো জুবায়দা তার শিশু পুত্র জিসানকে আগে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন।

জুবায়দার ছোট বোন পিঞ্জিরা জানিয়েছেন, জাকির দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এক বছর আগে তিনি বাড়িতে এসেছেন।

রাত ১২ টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘ঘটনাটি সন্দেহজনক। আত্মহত্যা মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)