যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় পরিবেশ সচেতনতায় সাইকেল র‍্যালি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৪:২৯ পিএম
আপডেট : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৫:১৫ পিএম
সাতক্ষীরায় পরিবেশ সচেতনতায় সাইকেল র‍্যালি

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর আয়োজনে এই সাইকেল র‍্যালি বের হয়।

র‍্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।

এসময় র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘আসুন গাছ লাগাই, প‌রি‌বেশ বাঁচাই’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘প‌রি‌বেশ য‌দি না থা‌কে, আমরাও কিন্তু থাকব না', 'বৃক্ষনিধন বন্ধ করুন', 'বন্যা খরা জ‌লোচ্ছ্বাস, গাছ কাঁট‌লে সর্বনাশ', 'বৃক্ষ লাগাই ভু‌রি ভু‌রি, তপ্ত বায়ু শীতল ক‌রি', 'আমরাই পা‌রি সবুজ পৃ‌থিবী গড়‌তে', 'পা‌নি দূষণ বন্ধ ক‌রো', 'ফুল পা‌খি গাছ পুকু‌রের নগর চাই' প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করে।

র‍্যালির আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য আজ‌মিরা খাতুন, রা‌ফিদ রা‌হি, তাপস মন্ডল, আবু তা‌য়ের প্রমুখ।

এসময় তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে অন্যের কাঁধে দায় চাপাই। বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তার অন্যতম প্রধান কারণ বৃক্ষনিধন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগাতে হবে। সেই সঙ্গে দূষণমুক্ত পরিবেশ গড়তে সকলকে সচেষ্ট হতে হবে। এজন্য সচেতনতার বিকল্প নেই।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)