যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিক কাজী আশরাফ স্মরণে সভা দোয়া

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০০ পিএম
সাংবাদিক কাজী আশরাফ স্মরণে সভা দোয়া

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ সিদ্দিকী স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় লোহাগড়া প্রেসক্লাবের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, জহির ঠাকুর, শিমুল হাসান, রেজাউল করিম, সৈয়দ খায়রুল আলম, ওবায়দুর রহমান, কাজী ইমরান প্রমুখ।

শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম বাকী বিল্লাহ দোয়া মাহফিল পরিচালনা করেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সাংবাদিক কাজী আশরাফ সিদ্দিকী ও তার সহকারী অনিক মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় দোলা পরিবহনের একটি বাসের ধাক্কায় সাংবাদিক আশরাফ গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থা গুরুতর হওয়ায় সাংবাদিক আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। পরদিন সকালে লক্ষ্মীপাশা আল মারকাজুল মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)