যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামতলার সড়কে আরসিসি ঢালাই, কমল দুর্ভোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৪:০০ পিএম
জামতলার সড়কে আরসিসি ঢালাই, কমল দুর্ভোগ

যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার দীর্ঘদিনের সড়ক দুর্ভোগের অবসান হয়েছে। স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ একটি সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করা হয়েছে। এতে প্রায় ১০০ পরিবারের যাতায়াতে স্বস্তি ফিরেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন ফিতা কেটে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব শহিদুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত জামতলা এলাকায় গেলে স্থানীয়রা দীর্ঘদিনের সড়কটি পাকা করার দাবি জানান। তখন নির্বাচিত হলে সড়কটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সড়কটির আরসিসি ঢালাই করা হয়েছে বলে জানান শহিদুল ইসলাম।

উদ্বোধনকালে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের পথচলা শুরু হয়েছে। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু করেছেন। এসব উন্নয়নকাজ সফলভাবে বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সড়ক উদ্বোধন অনুষ্ঠানে নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল কুদ্দুস, আবুল কাশেম কালুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)