মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ শাওন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহেশপুর থানাধীন ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর-মহেশপুর সড়কের পাশে লিখন মিয়ার ঝালমুড়ির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় এসআই (নিরস্ত্র) মো. আ. হান্নান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় শাওনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা সাদা প্লাস্টিকের কন্টেইনার তল্লাশি করে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক শাওন মহেশপুর উপজেলার হুসুরখালী গ্রামের মৃত জালালের ছেলে।
এ ঘটনায় উদ্ধার করা মদসহ আলামত জব্দ করে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৮, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।