যশোর, বাংলাদেশ || শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় নিশান-আশীষ স্মরণে নাগরিক সভা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৩ পিএম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫১ পিএম
মাগুরায় নিশান-আশীষ স্মরণে নাগরিক সভা

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির নিশান ও চিত্রশিল্পী প্রয়াত আশীষ রায়ের স্মরণে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে মাগুরা প্রেসক্লাব।

বক্তারা বলেন, সাংস্কৃতিক অঙ্গনে প্রয়াত জায়েদ বিন কবির নিশান ও চিত্রশিল্পী আশীষ রায়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। জায়েদ বিন কবির নিশান মাগুরার নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, চিত্রশিল্পী আশীষ রায়ের সৃজনশীল কর্মকাণ্ড মাগুরার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে।

বক্তারা স্মৃতিচারণ করেন, মাগুরার সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে তাদের অবদান দীর্ঘদিন স্মরণ করবে মানুষ। একইসঙ্গে প্রয়াতদের পরিবারের পাশে দাঁড়াতে সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তারা।

অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন কবি বিকাশ মজুমদার, মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোল্লা, কালচারাল অফিসার পার্থপ্রতিম দাস, অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহসভাপতি শামীম আহমেদ খান, নাট্যব্যক্তিত্ব ফসিয়ার রহমান, সিকদার ওয়ালিউজ্জামান, শরীফ মিজানুর রহমান, নাহিদুর রহমান দুর্জয়, শওকত জং শক্তি, সাংবাদিক শামীম শরীফ এবং কল্যাণী বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আলিমুজ্জামান উজ্জ্বল।

স্মরণসভায় মাগুরার বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)