যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গড়াই নদীতে তিনদিনের নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১১ পিএম
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৫ পিএম
গড়াই নদীতে তিনদিনের নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন

দীর্ঘ চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় কুমারখালীর কয়া ইউনিয়নবাসীর আয়োজিত গড়াই নদীর ঘোড়াইঘাটে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার সাতটি দল নৌকা বাইচে অংশ নেয়।

মাঝিমাল্লাদের 'হেইও রে হেইও' ধ্বনি আর দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে গড়াই নদী। এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শক।

২০২২ সালের পর এবারই আবার ঘোড়াইঘাটে বসেছে নৌকা বাইচের আসর। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক উৎসব। এতে দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে মেলা, ভালো বেচাকেনার আশা করছেন দোকানিরাও।

আয়োজক কমিটির আহ্বায়ক ইমরান হোসেন ইউনুস বলেন, মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন। এতে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার বাইচ নৌকা অংশ নিচ্ছে।

তিনদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ স্থানীয় বিএনপির নেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে নৌকা বাইচ। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশনসহ রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)