যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৯ পিএম
চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

Subornovumi সংগৃহীত- ছবি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হল গেটের বিপরীতে ইসলামনগরের একটি মেসে চুরির অপবাদ দিয়ে আজমল হোসেন (২২) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দুইটার মধ্যে চারতলা ওই মেসে এই নির্মম নির্যাতনের ঘটনা ঘটে।

নিহত আজমল হোসেন চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং ইসলামনগরের ওই মেসে থেকে পড়াশোনা করতেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন যুবক। সে সময় তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়ে আজমল আহত হয়েছেন। তবে হাসপাতালে ভর্তির ১০-১৫ মিনিটের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পাওয়ার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবকেরা দ্রুত চত্বর ছেড়ে পালিয়ে যান।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। এতে তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জোরালো ধারণা করা হচ্ছে। ঘটনাটি ছাদ থেকে পড়ে যাওয়ার নাটক নাকি নির্যাতন করে নিচে ফেলে দেওয়া, তা খতিয়ে দেখছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘর থেকে নির্যাতনের কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে; তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)