স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা বোর্ডের এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ) এর ৬৪(১) উপপ্রবিধানের আওতায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে বোর্ডের মনোনয়ন পেয়েছেন মো. ছিদ্দিকুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত সাধারণ শিক্ষক সদস্য শেখ আহসান আলী এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক সদস্য মাসুদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের চিঠিতে বলা হয়েছে, অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে। অ্যাডহক কমিটির অনুমোদনপত্র ইস্যুর তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।