যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রাচ্যসংঘে হামলাকারী ‘চোর শাকিলের’ এক বছরের জেল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৯ পিএম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫১ পিএম
প্রাচ্যসংঘে হামলাকারী ‘চোর শাকিলের’ এক বছরের জেল

বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্র প্রাচ্যসংঘ ও এর প্রতিষ্ঠাতা বেনজীন খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক শাকিল ওরফে চোর শাকিলকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন। আটক শাকিল খড়কি সার্কিট হাউসপাড়ার বাসিন্দা। গত শুক্রবার তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার অভিযোগের শুনানি শেষে অভিযুক্ত শাকিল দোষী সাব্যস্ত হন। এর প্রেক্ষিতে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সার্কিট হাউসপাড়ার বাসিন্দা বেনজীন খানের বাড়ির পাশের সরকারি শিক্ষা অধিদফতরের ভবন থেকে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে শাকিলকে নৈশপ্রহরীসহ স্থানীয় কয়েকজন আটক করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে একইদিন গভীর রাতে প্রাচ্যসংঘের প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যান শাকিল। এরপর গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শাকিল একটি লোহার রড নিয়ে প্রাচ্যসংঘ ও বেনজীন খানের বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় প্রাচ্যসংঘ ক্যাম্পাসে উপস্থিতরা তাকে আটক করে আগের চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শাকিল কৌশলে প্রাচীর টপকে পালিয়ে যান।

এরপর অন্ধকারে বেনজীন খানের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ভবনের জানালার বেশ কয়েকটি কাচ ভেঙে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় তার নিক্ষেপ করা ইটের আঘাতে বেনজীন খানও আহত হন। পরে বেনজীন খান যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)