যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৬ পিএম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৮ পিএম
কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুলকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটচাঁদপুর বাজারপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান বুলবুল (৪৫) কোটচাঁদপুর বাজারপাড়ার বাসিন্দা আবু বক্করের ছেলে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বুলবুলকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় গত ১৬ আগস্ট একটি মামলা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার বুলবুলের পিসিপিআর যাচাই করে যশোর সিআর নম্বর-১১৪/২৫ (বিদ্যুৎ) মামলার তথ্য পাওয়া গেছে। ওই মামলাটি বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩২(২)/৪০ ধারায় করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওসি মেহেদী হাসান জানান, রোববার বুলবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)