স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ মিলনায়তনে যশোরের মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ১৭৮তম মাসিক সাহিত্য সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামাল উদ্দিন কবির, প্রধান আলোচক ছিলেন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন।
সংগঠনের সহসভাপতি কবি রাশিদা আখতার লিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সম্পাদক আলমগীর হোসেন বাবু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের সহ-সভাপতি আমির হোসেন মিলন, কৃষ্টিবন্ধন যশোর জেলা শাখার সভাপতি মঞ্জুয়ারা সোনালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাঈম রাজ।
আলোচক ছিলেন গবেষক মু.আবুল কালাম আজাদ, ডা. আহাদ আলী, কবি সুরাইয়া শরীফ।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রশিদ শিমুল, ডা. অমল কান্তি সরকার, হোসাইন নজরুল হক, কুতুব উদ্দিন বিশ্বাস, এডিএম রতন, শাহরিয়ার সোহেল, এম এ কাশেম অমিয়, নজর উদ্দিন সানা, হাসান মাহমুদ, আবু রায়হান, বকুল হক, শেখ মাফিজুল ইসলাম, মুজিবুর রহমান, শরিফুল আলম, নজিবর রহমান, আব্দুল হালিম, ফারুক আহমেদ, সীমান্ত বসু, ভদ্রাবতী বিশ্বাস, নজরুল ইসলাম, ফাতিমা পারভীন, তৃষা চামেলি, মনিকা রায় প্রমুখ।
অনুষ্ঠানে দশ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া আবেদা-শামসুদ্দীন ফাউন্ডেশনের পক্ষ থেকে কবি ও ছড়াকার রাশিদা আখতার লিলি মেডিকেল শিক্ষার্থী নাজিউর রহমান রাফিদ এবং গাজী তরিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলাম।