যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৮ পিএম
পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনার পাইকগাছায় মাজাহারুল মুন্না অপু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে খুলনার এক বেসরকারি হাসপাতালে (হেলথ কেয়ার ক্লিনিক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অপু উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা গ্রামের মাসুম বিল্লাহ সরদার ও বেলী বেগম দম্পতির ছেলে। তবে ছোটবেলা থেকেই তিনি ভিলেজ পাইকগাছা গ্রামে তার নানার বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অপুর শরীরে প্রচণ্ড জ্বর দেখা দেয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হলে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হয়। খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

শনিবার আসরবাদ ভিলেজ পাইকগাছা উত্তরপাড়া শাহী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। এ খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আজিজুল ইসলাম লাভলু।

অপুর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, পাইকগাছায় ডেঙ্গুতে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে গত ৫ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মণ্ডল মারা যান।

একের পর এক ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)