যশোর, বাংলাদেশ || শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন পুনর্নির্বাচিত, সম্পাদক হলেন নূর ইসলাম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৪ পিএম
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন পুনর্নির্বাচিত, সম্পাদক হলেন নূর ইসলাম

প্রেসক্লাব যশোরের সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রেসক্লাব যশোরের কার্যালয়ে এ  নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে জাহিদ হোসেন টুকুন পেয়েছেন ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ওহাবুজ্জামান ঝন্টু ৪১ ভোট ও জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।

ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

এদিকে সদস্য পদে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন—শহিদ জয় ৯৬, রফিকুল ইসলাম ৯২, মুর্শিদুল আজিম হিরু ৭৯, গালিব হাসান পিল্টু ৮১, এস এম সোহেল ৬২ ও তৌহিদ জামান ৫৯ ভোট।

এ পদে আব্দুল ওয়াহাব মুকুল ৪৮ ও সফিক সায়ীদ ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহিদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য ছিলেন সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম এবং সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)