যশোর, বাংলাদেশ || শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আওয়ামী লীগের পাঁচজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৪ পিএম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২২ পিএম
যশোরে আওয়ামী লীগের পাঁচজন আটক

যশোরে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচজনকে আটক করা হয়েছে।

এরা হলেন, যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের কুদ্দুস গাজীর ছেলে শান্ত ইসলাম, শাখাঁরীগাতি ঘুনির জগদীশ সেনের ছেলে দীপংকর সেন, শহরের চাঁচড়া ডালমিল এলাকার মঈন উদ্দীনের ছেলে সেলিম হোসেন, চাঁদপাড়া গ্রামের আনসার বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন, খোলাডাঙ্গা সরদারপাড়ার নুরুল ইসলাম সরদারের ছেলে মিজানুর রহমান সরদার এবং রামকৃষ্ণপুর গ্রামের খলিল মোল্লার ছেলে তবিবার।

গত শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে তাদের আটক করে পৃথক মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)