যশোর, বাংলাদেশ || শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাসশ্রমিক সেজে ইয়াবা পাচার, আটক ২

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০২ পিএম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৩ পিএম
বাসশ্রমিক সেজে ইয়াবা পাচার, আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে আট হাজার পিস ইয়াবাসহ দুই বাসশ্রমিককে আটকের দাবি করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদারের নেতৃত্বে একটি অভিযানিক দল যশোরগামী নড়াইল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১১-৯৬৫৮) বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের দরজা-সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসা যাত্রী ইয়াকুব সরদারের (৪০) হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ইয়াকুব সরদার (৪১) নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গনি সরদারের ছেলে। এ সময় তার সহযোগী কাঞ্চনপুর গ্রামের আফসু মোল্যার ছেলে সুজন মোল্যাকেও (৩৩) আটক করা হয়।

গোলক মজুমদার জানান, একটি কার্টনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রঙের জিপার পলিতে ২০০ পিস করে মোট আট হাজার পিস ইয়াবা রাখা ছিল। এছাড়া একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।

আটককৃতরা পেশায় বাসশ্রমিক। তারা দীর্ঘদিন ধরে বাসে যাত্রী সেজে কৌশলে মাদক পাচার করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)