স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ আয়েশা আক্তার (২৬) নামে এক নারীকে আটকের দাবি করেছে এসআরবি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের মাগুরা রোডের বাহাদুরপুর স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আয়েশা আক্তার রেলগেট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
এসআরবি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জানান, আয়েশা ঢাকা থেকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে যশোরে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা রোডের বাহাদুরপুর স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।