যশোর, বাংলাদেশ || শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে আওয়ামী লীগের দুই নেতা আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৭ পিএম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৭ পিএম
মহেশপুরে আওয়ামী লীগের দুই নেতা আটক

ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার আজমপুর গ্রামের খোদাবক্স মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন তপন (৫২) এবং যাদবপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাস মন্ডলের ছেলে মইদুল ইসলাম মাস্টার (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে আজমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন তপনকে মহেশপুর থানা পুলিশ আটক করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

অন্যদিকে, উপজেলার যাদবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলাম মাস্টারকে আটক করা হয়। বর্তমানে তিনি কোর্ট হেফাজতে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)