যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটকের দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৮ পিএম
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটকের দাবি

চুয়াডাঙ্গায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুই হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটকের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা পৌর বাসটার্মিনালে এ অভিযান চালানো হয়।

আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসটার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী দেলোয়ার হোসেনের কাছ থেকে দুই হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে।

অধিদপ্তরের অভিযোগ, এসব ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন তিনি।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)