সুবর্ণভূমি ডেস্ক
প্রেসক্লাব যশোর-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে নূর ইসলামসহ অন্যান্য পদে বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়েছে যশোর সংবাদপত্র পরিষদ এবং সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।
সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন আশা প্রকাশ করে বলেন, প্রেসক্লাব যশোরের নতুন নেতৃত্ব জেলার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের স্বার্থ সমুন্নত রেখে ক্লাবের উন্নয়নে গতিশীল ভূমিকা রাখবে। একইসাথে যশোরের সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য অটুট রাখতেও কাজ করবে।
শনিবার রাতে মাহবুব আলম লাভলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
এদিকে, সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এক বিবৃতিতে নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত কমিটি প্রেসক্লাব যশোরের সুমহান ঐতিহ্য ধারণ করে যশোরের সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও সংহতি সমুন্নত রাখতে ও ক্রমান্বয়ে তা এগিয়ে নিতে দৃঢ় ভূমিকা রাখবে।
সুবর্ণভূমি পরিবারের পক্ষ থেকেও অনুরূপ আশা প্রকাশ করা হয়েছে।