যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকাগামী বাসে তল্লাশি, ১৬৮ বোতল ফেয়ারডিলসহ দুইজনকে গ্রেপ্তার দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৯ এ এম
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৩ এ এম
ঢাকাগামী বাসে তল্লাশি, ১৬৮ বোতল ফেয়ারডিলসহ দুইজনকে গ্রেপ্তার দাবি

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

যশোরে অভিযান চালিয়ে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ১৬৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ দুইজনকে আটক করেছে এসআরবি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে অলিয়ার বিশ্বাস এবং একই গ্রামের মহিউদ্দিনের ছেলে রাসেল হোসেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় বাবু এন্টারপ্রাইজের সামনে ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৬০ নম্বরের দিগন্ত পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।

বাসটি যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বাসের বি-২ ও ডি-২ নম্বর আসনে থাকা অলিয়ার বিশ্বাস ও রাসেল হোসেনের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

এসআরবি-৬ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা যশোর নিউমার্কেট এলাকা থেকে এসব সিরাপ সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিলের পাশাপাশি নগদ ৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)