যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিতে কেশবপুরের ১০১ মণ্ডপ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৪ পিএম
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২০ পিএম
শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিতে কেশবপুরের ১০১ মণ্ডপ

যশোরের কেশবপুর উপজেলায় এবার ১০১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ছয়দিন এই উৎসব চলবে। পূজা উপলক্ষে কেশবপুর পৌর শহরসহ উপজেলার মণ্ডপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ জানান, এবারের দুর্গাপূজা সাড়ম্বরে উদযাপনে সরকারিভাবে প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হবে। এছাড়া পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে আরও ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার প্রতিটি মণ্ডপে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যসহ প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

পূজা উদযাপন ফ্রন্ট কেশবপুর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহন দেবনাথ ও পৌর শাখার আহ্বায়ক মলয় বসু বলেন, এবার উপজেলার ১০১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে কেশবপুর পৌর শহরে আটটি, ত্রিমোহিনীতে একটি, সাগরদাঁড়িতে ১৬টি, মজিদপুরে ছয়টি, বিদ্যানন্দকাটিতে চারটি, মঙ্গলকোটে ছয়টি, কেশবপুর সদরে সাতটি, পাঁজিয়ায় নয়টি, সুফলাকাটিতে ১২টি, গৌরিঘোনায় ১২টি, সাতবাড়িয়ায় ১২টি এবং হাসানপুর ইউনিয়নে আটটি মণ্ডপ রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, এবার শারদীয় দুর্গাপূজা সাড়ম্বরে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)