যশোর, বাংলাদেশ || রবিবার, ১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লংমার্চফেরত বাস পুকুরে, নিহত ১, আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ১২:২৩ এ এম
আপডেট : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০১:১০ এ এম
লংমার্চফেরত বাস পুকুরে, নিহত ১, আহত অর্ধশতাধিক

খুলনায় ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর আগে বাসটির ধাক্কায় একজন পথচারী নিহত হন।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক (৫০)। তিনি পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের কাছে তিনি ‘খালেক পাগল’ নামে পরিচিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনায় লংমার্চ শেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বাসটি সাতক্ষীরায় ফিরছিল।

পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ এক পথচারী বাসটির সামনে চলে আসেন।

তাকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে যাত্রীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই সাতক্ষীরার ঘোনা এলাকার বাসিন্দা।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ দলটির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।

তারা উদ্ধারকাজ তদারকির পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া অর্ধশতাধিক যাত্রী ছিলেন। আহত সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

তবে বাসটি পুকুর থেকে উদ্ধার করার পর এর নিচে কেউ চাপা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন