স্টাফ রিপোর্টার
, যশোর
ছবিটি ফেসবুক থেকে সংগ্রহ
ছবি:
যশোরের কেশবপুর উপজেলার পল্লীতে দুই নর-নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। রাত দশটার দিকে কেশবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে উৎস সন্ধানে গিয়ে এক নারী ও এক পুরুষের মরদেহ দেখতে পান। কমলাপুর ব্রাহ্মণডাঙ্গা গ্রামের ধানক্ষেতের পাশে ছোট্ট একটি খানার ধারে লাশ দুটি পড়ে ছিল।
আমাদের কেশবপুর প্রতিনিধি জানান, খবর পেয়ে কেশবপুর থানার ওসির নেতৃত্বে একটি ফোর্স ঘটনাস্থলে গেছে। বিস্তারিত এখনও জানা যায়নি।