যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৫:৫৬ পিএম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৭:১৯ পিএম
স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: বাপ্পী

অবহেলিত ও উপকূলীয় জনপদের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।

তিনি বলেন, উপকূলীয় জনপদের সাধারণ মানুষ অর্থাভাবে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় পরিচালিত ভাসমান হাসপাতাল পাইকগাছার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আশীর্বাদ হয়ে এসেছে। এর মাধ্যমে আগামী তিন মাস এলাকার নারী, পুরুষ ও বয়স্ক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজ ও দেশের উন্নয়নে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

বৃহস্পতিবার সকালে খুলনার পাইকগাছার গড়ইখালীতে সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় ভাসমান হাসপাতালের তিন মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু ও ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।

চিকিৎসাসেবা ক্যাম্প উদ্বোধন শেষে এসএম মনিরুল হাসান বাপ্পী বাস মালিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সমাবেশ, রাড়ুলী ভুবনমোহনী স্কুলের সংবর্ধনা অনুষ্ঠান, আর কে বি কে  হরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত আগড়ঘাটা হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন এবং কপিলমুনিতে খুলনা জেলা পরিষদের মার্কেটের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন