যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মধ্যরাতে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৫৭ এ এম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৯:০৭ এ এম
যশোরে মধ্যরাতে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় একটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে মুন্সি মিনহাজ উদ্দিন সড়কের মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে অবস্থিত লাবিস্তা রেস্টুরেন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ একের পর এক বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘর থেকে বের হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। বিস্ফোরণের ঘটনায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালার কাঁচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনাস্থলে যান। এ ছাড়া কোতোয়ালি থানার ওসি (তদন্ত) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি কবির হোসেন জানান, ‘মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং লাবিস্তা রেস্টুরেন্টের সামনে আরও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে।’

এ ছাড়া পুরোনো কসবা এলাকায় পালিয়ে থাকা আওয়ামী লীগের কয়েক নেতার বাড়িতে বোমা হামলা হয়েছে, এমন তথ্য ছড়িয়ে পড়লেও পুলিশ তা নিশ্চিত করেনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)