যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জেসিআই যশোরের সাধারণ সদস্য সভা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ১০:১২ পিএম
জেসিআই যশোরের সাধারণ সদস্য সভা

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) যশোরের প্রথম সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেসিআই যশোরের সভাপতি মো. ফাহিম রেজা রুপম। তিনি সংগঠনের বিগত দিনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট সম্পর্কে সাধারণ সদস্যদের অবহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার শেখ মতিউর রহমান, বিশেষ অতিথি যশোরের সাবেক সভাপতি শেখ মাহমুদুল হাসান এবং মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন অপর ভাইস প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন।

সাধারণ সভা শেষে ‘প্রজেক্ট আলোর পথে ৩.০’ এর উদ্বোধন করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার শেখ মতিউর রহমান। এ প্রকল্পের আওতায় জেসিআই যশোরের পক্ষ থেকে দুইজন অসহায় ও পঙ্গু ব্যক্তিকে দুটি অটোরিকশা প্রদান করা হয়।

সভায় নতুন ডেপুটি লোকাল প্রেসিডেন্ট হিসেবে মো. এজাজ হোসেন খাঁন, পিআর অ্যান্ড মিডিয়া কমিটি চেয়ারপারসন হিসেবে মো. মনিরুল ইসলাম এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট হিসেবে মো. মারুফ হাসান শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের জেলা ভাইস প্রেসিডেন্ট শুভ্র আলমসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি মো. ফাহিম রেজা রুপম বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনাই জেসিআইয়ের মূল লক্ষ্য।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে অবস্থিত। বর্তমানে প্রায় ৫ হাজার সদস্য ও ৪০টি স্থানীয় সংগঠন নিয়ে জেসিআই বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাজ ও সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)