যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর উপহার পেলেন যশোরের সেই শিশু আন নাসর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ০২:১১ পিএম
প্রধানমন্ত্রীর উপহার পেলেন যশোরের সেই শিশু আন নাসর

যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসর-এর জন্য বিশেষ উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হল সংলগ্ন বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে এই উপহার শিশু ও তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল যশোর সফরকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের সময় শিশু আন নাসরকে কোলে নিয়ে দাড়িয়ে থাকা তার মা আফরোজা নাসরিন নীলিমাকে দেখে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে আসেন এবং শিশুটির সাথে ছবি তুলে কিছু সময় কাটান।

সেই ঘটনার রেশ ধরে প্রধানমন্ত্রী ঢাকা ফিরে তার অতিরিক্ত প্রেস সচিবকে নির্দেশ দেন শিশুটির জন্য উপহার পাঠানোর। উপহার হাতে পেয়ে আন নাসরের পিতা সাজেদুর রহমান অপু ও মাতা আফরোজা নাসরিন আবেগপ্রবণ হয়ে পড়েন এবং একে তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন। তিনি জানান, শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ মমত্ববোধের পরিচয় হিসেবেই এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)