অভয়নগর (যশোর) প্রতিনিধি
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামানের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামান নওয়াপাড়া পীর সাহেব কেবলা মরহুম খাজা আব্দুল মজিদ শাহর ছেলে ও সাবেক সংসদ সদস্য মরহুম শাহ্ হাদীউজ্জামানের ছোট ভাই ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা পীরবাড়ি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।