যশোর, বাংলাদেশ || সোমবার, ১১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৯:২৬ এ এম
শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

যশোরের শার্শা উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) এবং একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাভারণ থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) সাথে উলাশি থেকে নাভারণগামী একটি মোটরসাইকেলের (সাতক্ষীরা হ-১৩-৮১৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তোজাম্মেল হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তারও মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)