যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘মাদক ব্যবসায়ীকে’ ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির পাঁচ নেতা হাজতে

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৯:৫৪ এ এম
আপডেট : রবিবার, ১০ মে,২০২৬, ০২:৪০ পিএম
‘মাদক ব্যবসায়ীকে’ ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির পাঁচ নেতা হাজতে

কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে যান জামায়াত ও বিএনপির পাঁচ নেতা।

পরবর্তীতে পুলিশ তদবিরকারীদেরই থানা হেফাজতে নেয়। শনিবার (৯ মে) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে। রোববার (১০ মে) সকালেও তারা থানা হেফাজতে ছিলেন।

আটক ‘মাদক ব্যবসায়ী’ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে রবিউল ইসলাম।

থানা হেফাজতে নেওয়া পাঁচজনের মধ্যে সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নওদাআজমপুর এলাকার নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার মেহের আলী মালিথার ছেলে সদরপুর ইউনিয়নের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), রমজান মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিরপুরে মাদক ব্যবসা নির্মূলে কঠোরভাবে কাজ করছে পুলিশ। শনিবার এলাকার রবিউল ইসলাম নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে। রাতে বিএনপি ও জায়ামাত নেতা পরিচয়ে পাঁচজন রবিউল ইসলামকে ছাড়াতে তদবির করতে থানায় আসেন। মাদক ব্যবসায়ীর জন্য তদবির করায় জামায়াতের চারজন এবং বিএনপির একজনকে থানা হেফাজতে নেয় পুলিশ।

রোববার (১০ মে) সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পাঁচ নেতা থানাহাজতেই ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)