যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে দুমোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৮:৩৫ পিএম
মেহেরপুরে দুমোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

মেহেরপুরের গাংনী হাসপাতাল বাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। রোববার (১০ মে) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলার আলমপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সেলিম রেজা (৪৫), হারুনের ছেলে রবিউল ইসলাম( ৪৩), গাংনীর চৌগাছার আলামিনের ছেলে আলিফ (১৪) ও ছরোয়ার হোসেনের ছেলে সিফাত (১৪)।

আহতরা সকলেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত রবিউল ইসলাম জানান, আলমপুর থেকে তেরাইল গ্রামে এক আত্নীয়র জানাজায় অংশ নিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। গাংনী বাজারে পৌছানোমাত্র বিপরিত দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল দুটির চারজন যাত্রী সকলেই রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেলিম রেজার অবস্থা আশংকাজনক।

গাংনী থানার ওসি উত্তম কুমার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)