যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালায় নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৫:২৬ পিএম
তালায় নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালার কপোতাক্ষ নদ সংলগ্ন গোপালপুর খালপাড় থেকে শওকত সরদার (৫৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) বিকেলে গোপালপুর খালের স্লুইস গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শওকত সরদার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের ঝুনু সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে কপোতাক্ষ নদ ও গোপালপুর খাল এলাকায় মাছ শিকার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শওকত সরদার।

বিকেল ৩টার দিকে স্থানীয়রা খালের স্লুইস গেট এলাকায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ শিকারের কোনো এক সময়ে তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)