যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরা কল্যাণ সমিতির পানি ও স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : রবিবার, ১০ মে,২০২৬, ০১:৩৩ এ এম
সাতক্ষীরা কল্যাণ সমিতির পানি ও স্যালাইন বিতরণ

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি শনিবার সকালে জজ কোর্ট মোড়ে পথচারী, রিকশা শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে।

তীব্র এই গরমে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে সংগঠনটি এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে।

সংগঠনের সভাপতি জিএম আবু ফয়সালের সার্বিক তত্বাবধায়নে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের পরিচালনায় এই পানি- স্যলাইন বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. বদরুদ্দোজা বদর, উপদেষ্টা কার্তিক ভৌমিক, দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতন আচার্য, মহিলাবিষয়ক সম্পাদক নাজনীন হায়দার, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, রায়হান, নাহিদ হাসান, রমেশ বর্মন, অভিজিৎ বিশ্বাস, এএম রুহিনসহ আরো অনেকে।
সাধারণ খেটে খাওয়া অসহায় জনগণকে সহায়তা প্রদান করা এই সংগঠনের অন্যতম কাজ। সকলের সহযোগিতার মাধ্যমে এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)