যশোর, বাংলাদেশ || শনিবার, ৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৫:১৭ পিএম
শ্রীপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

মাগুরার শ্রীপুরে বিষধর সাপের ছোবলে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামের তমিজউদদীন মৃধার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে তার কলার বাগানে কীটনাশক স্প্রে করার পর স্থানীয় গড়াই নদীতে গোসল করতে যাওয়ার সময় নদীর পাড়ের কাশবনের ভেতরে থাকা বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তাকে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আজাদকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)