যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় আইন শৃঙ্খলা কমিটির সভা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০১:২৩ পিএম
মাগুরায় আইন শৃঙ্খলা কমিটির সভা

মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গ্রাম্য দাঙ্গা নিরসনে পুলিশের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রবিবার (১০ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি এডভোকেট আহমেদ হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মহসিন ফকির, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান, চেম্বার অব কমার্স সভাপতি আখতার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম।

সভায় মাগুরার গ্রাম্য দাঙ্গা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা কামনা করেন বক্তারা।

এছাড়া মাদক ও সামাজিক দাঙ্গা প্রতিরোধ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)